শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কাজিপুরে জেনিন পরিবহনের যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে নিহত-১,আহত ৪

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জেনিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরো ৪ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ জুন ২০২৫ খ্রিঃ) সকাল সাড়ে ৮ টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাউল ব্যবসায়ী আয়নাল হক (৫৮) উপজেলার পাচগাছি গ্রামের আব্দুল হকের ছেলে। 

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, জেনিন পরিবহনের বাসটি ৫/৬জন যাত্রী নিয়ে কাজিপুর উপজেলা থেকে ঢাকার কোনাবাড়ি এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। এ সময় নিহতের ছেলের বউ মিম খাতুন (২৭), তার ১০ বছর বয়সী এক শিশু সন্তান ও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুনসহ (৪৮) ৪ জন গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে খাদে পড়া বাসটি উদ্ধারের কোনো যন্ত্র আমাদের কাছে না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০