শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কাজিপুরে তিন দিনব্যাপি জাতীয় ফলমেলা’র উদ্বোধন

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই প্রতিপাদ্য  নিয়ে-সিরাজগঞ্জের কাজিপুরে  তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয়। এতে স্টল পরিদর্শন ও র‍্যালি প্রদর্শন করা হয় । 

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর সিরাজগঞ্জের আয়োজনে,

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে কাজিপুর কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন   কাজিপুর উপজেলা সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। এসময়ে  কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, কাজিপুর উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খান, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা কৃষি অফিসের  উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও সুবিধাভোগী কৃষকগণ এবং সাংবাদিককেরা উপস্থিত ছিলেন। 

 মূলত দেশীয় প্রজাতির ফল সম্পর্কে সাধারণ মানুষকে জানানো ও সচেতন করার উদ্দেশ্য এই মেলার আয়োজন এবং  সাধারণ মানুষ যেন দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে এবং ফলজ গাছ রোপণে উৎসাহিত হয়। স্কুল- কলেজের শিক্ষার্থীরা যাতে মেলায় এসে ফল সম্পর্কে জানতে পারে ও ফল চাষে আগ্রহী হন। 

জানাযায় যে,   তিন দিনব্যাপী এই জাতীয় ফল  মেলা প্রতিদিন সকাল ১০ হতে বিকেল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০