বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এপিএস হিসেবে আবু হেনা মোস্তফা নোমান আলালের দায়িত্ব গ্রহণ
কাজিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত
সিরাজগঞ্জে দুইশত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বর্ণাঢ্য দোলযাত্রা উদযাপন
রাণীশংকৈলে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশনী মেলার শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে কালীবাড়ীতে যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ
সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জনস্বাস্থ্যে অগ্রণী ভূমিকা পালনে এমপি মাওঃ আলী আছগার এর নেতৃত্বে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
সিরাজগঞ্জের উন্নয়নে বলিষ্ঠ কন্ঠস্বর সাঈদুর রহমান বাচ্চুকে পৌর মেয়র হিসেবে চাই- নুর-ই আলম তালুকদার
ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে আন্দোলন: চাঁদাবাজির মামলায় হয়রানির অভিযোগ
হাটিকুমরুল ইউনিয়নের কৃষকদলের পূর্নাঙ্গ কমিটি গঠন,মাসুদ সভাপতি আশরাফুল সাধারণ সম্পাদক

কাজিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে , কাজিপুর থেকে শেরপুরগামী একটি বালুবাহী ট্রাককে বিপরীত দিক থেকে আসা শেরপুর থেকে কাজিপুরমুখী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙে যায়। অপর ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়া ট্রাকটির চালক গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দূর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাজিপুর থানার এসআই কায়সার জানান, খাদে পড়ে যাওয়া ট্রাকের মালিককে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১