শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দুইশত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বর্ণাঢ্য দোলযাত্রা উদযাপন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
ঐতিহ্য ও ধর্মীয় আবেগে ভরপুর পরিবেশে দুইশত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দোলযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাত ৯ টায় মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবকে ঘিরে সকাল থেকেই ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণে।
দোলযাত্রা উপলক্ষে দিনব্যাপী ছিল নানা ধর্মীয় কর্মসূচি। সকালে শাস্ত্রপাঠ ও মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ভক্তদের অংশগ্রহণে বিশেষ পূজা-অর্চনা,আরতি ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়। ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধার লীলা স্মরণে ভজন-কীর্তনে অংশ নেন এবং আবির-গুলালে রাঙিয়ে তোলেন একে অপরকে। পুরো মন্দির প্রাঙ্গণ রঙিন আবির,ফুল ও আলোকসজ্জায় সজ্জিত ছিল যা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে।

মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল জানান,প্রায় দুইশত শতাব্দীর প্রাচীন এ মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য,সংস্কৃতি ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে এখানে নানা ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে। দোলযাত্রাও তারই একটি অন্যতম প্রধান আয়োজন। আমাদের মন্দিরে উৎসবে নারী-পুরুষ,শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দূর-দূরান্ত থেকেও ভক্তরা এ উৎসবে যোগ দিতে আসেন। দিনব্যাপী প্রসাদ বিতরণ ও ভক্তদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা ছিল।

উল্লেখ্য: কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ধর্মীয় যে কোন প্রোগ্রামে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে এবং সার্বিক ব্যবস্থাপনায় মন্দির কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখেন। পুরো আয়োজন ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

আনন্দ,ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে শতাব্দীপ্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে এবারের দোলযাত্রা উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও এ ঐতিহ্য আরও জাঁকজমকপূর্ণভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০