শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কামারখন্দের কুটির চরে এসিআই ফুড ফ্যাক্টরির ডোবা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কামারখন্দের কুটিরচর এলাকার এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে নিখোঁজ যুবক শামীম শেখের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর গ্রামে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত শামীম কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা শামীমের মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় কয়েকশ জনতা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং এসিআই ফুড ফ্যাক্টরির আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কিছু অংশে অগ্নিসংযোগও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।
নিহতের বাবা সাইফুল ইসলাম শেখ বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করল, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মরদেহটি ডোবার পানিতে থাকায় গলে গেছে। ধারণা করা হচ্ছে, ১-২ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০