শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ, আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে জড়িত সকল আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে, কামারখন্দ উপজেলা জামতৈল বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
হাজী কোরপ আলী কলেজ সহ অন্যান্য কলেজের কামারখন্দ ছাত্র সমাজ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কামারখন্দে মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে শ্লীলতাহানি করার সাথে জড়িত সকল আসামীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একই সাথে এধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটাতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার আহবান জানান।
উল্লেখ্য,গত ১৯ অক্টোবর রবিবার মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার জামতৈল সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার “ডেরা ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট” এর ভিতরে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটে । এতে সহযোগিতা করে ওই বখাটের পাঁচ বন্ধু উপজেলার জামতৈল এলাকার মো. ইমরান (২১) আকাশ (২১) আতিক (২৩)। নাছিম উদ্দিন (২০) নাজমুল হক নয়ন (২০)।
শ্লীলতাহানির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইতিমধ্যে প্রধান আসামী সহ ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এ সময়ে কামারখন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বি উথান, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম.এ.আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শামীম সরকার প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০