শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কামারখন্দে সফল মৎস্য চাষী হিসেবে পুরষ্কার পেলেন- তরুণ ও পরিশ্রমী মেধাবী সাংবাদিক রাজ

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সকাল শুরু হয় পুকুরে মাছের খাবার ছিটিয়ে। দুপুরে ছুটে যান খবর সংগ্রহে কখনো সংবাদপত্রের পৃষ্ঠায়, কখনো পুকুরপাড়ে। এক হাতে কলম, আরেক হাতে মাছ ধরার জাল। তিনি আব্দুর রাজ্জাক রাজ সাংবাদিক ও মৎস্যচাষি, একসঙ্গে দুই পরিচয়ে সমান পরিচিত। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক রাজ। তিনি  জাতীয় দৈনিক ‘দিনকাল’ পত্রিকার প্রতিনিধি ও কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।চার বছর আগেও তিনি ছিলেন শুধুই একজন সংবাদকর্মী। কিন্তু ২০২০ সালে করোনা মহামারির সময় সাহসিক সিদ্ধান্ত নিয়ে নতুন যাত্রা শুরু করেন। যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাশে ৫টি সরকারি পুকুর ইজারা নেন আয়তন প্রায় ৩৮ বিঘা। হাতে পুঁজি ছিল না, সাড়ে চার লাখ টাকা ধার করেই শুরু করেন মাছ চাষ। শুরুটা কঠিন ছিল পরিশ্রম, লোকসান, অনিশ্চয়তা সবকিছুই ছিল পাশে। কিন্তু দমে যাননি রাজ। পুকুরে ছাড়েন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন মাছ। সঙ্গে পুকুরপাড়ে চাষ করেন লাউ, কুমড়া, করলা, কলা, ডাঁটা। এখন প্রতিবছর খরচ বাদ দিয়ে আয় হচ্ছে ৫ থেকে ৭ লাখ টাকা।
সোমবার ( ১৮ আগস্ট ২০২৫)  সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিটি ও আলোচনা সভা ও মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট  সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে
সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। এসময়ে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়।  অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য মৎস্যচাষী ও
জাতীয় দৈনিক ‘দিনকাল’ পত্রিকার প্রতিনিধি ও কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ এর হাতে সম্মাননা সনদ ও ক্রেস তুলে দেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
উপজেলা পর্যায়ে সফল মৎস্য চাষির পুরস্কারে ভূষিত আব্দুর রাজ্জাক রাজ বলেন, প্রথমে মানুষ তাচ্ছিল্য ও হাসাহাসি করেছে। সফল হলে পরে মানুষ  বাহবা দেয়। আমি শুধু সাংবাদিক না, নিজের ভবিষ্যৎ গড়ারও চেষ্টা করছি।
রাজের মতে, সততা আর পরিকল্পনা থাকলে যেকোনো কাজেই সফলতা আসে। ছোট পরিসরে হলেও কিছু শুরু করা উচিত। সেখানেও সফল মৎস্য চাষী হিসেবে এসএম মাসুদুর ও আব্দুর রাজ্জাক নামের দুজন পুরস্কার পান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০