শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনা করে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
বুধবার (৭ জানুয়ারি-২০২৬খ্রি.) বিকেলে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ হবিবুর রহমান হবি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, হাজী মোঃ আব্দুল কাদের সেখ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাজী মোঃ একাব্বর আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কালিয়াহরিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক পারভেজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন, কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আজাদ কবীর পলাশ, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সদস্য নুরুন্নবী সেখ, মেহরাব হোসেন, এছাড়াও কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে মরহুমা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া- মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শোকসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০