শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কালিয়া হরিপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে পাইকপাড়া ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া হরিপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোঃ আশরাফ আলী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সওদাগর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব ও কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টি.এম শাহাদৎ হোসেন ঠান্ডু, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হোসাইন সবুজসহ কৃষকদলের সকল নেতৃবৃন্দ।

সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতি বলেন, কৃষকরাই হলো দেশের প্রাণ। কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করেন। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য নানা উদ্যোগ রয়েছে।

৩১ দফা বাস্তবায়ন হলে কৃষকদের সকল সমস্যা দূর হবে। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল কৃষককে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে ঘরে ঘরে ৩১ দফা পৌছাতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০