শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ডা: কৃষ্ণ লাল বর্মণ এর প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
বাবা লোকনাথ কমিটি ও শতাব্দীর প্রাচীনতম দুইশত বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে ডা: কৃষ্ণ লাল বর্মণ এর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯ টায় সিরাজগঞ্জ পৌর শহরে শতাব্দীর প্রাচীন তম কালীবাড়ী গোবিন্দ বাড়ী মন্দির প্রাঙ্গণে বাবা লোকনাথ কমিটি ও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির যৌথ আয়োজনে অত্র মন্দিরের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,বাবা লোকনাথ কমিটির প্রতিষ্ঠাতা সদস্য,গীতা পাঠ স্কুলের সাবেক প্রশিক্ষক,প্রয়াত হোমিওপ্যাথি চিকিৎসক ডা: কৃষ্ণ লাল বর্মণ এর স্মরণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন,ডা: কৃষ্ণ লাল বর্মণকে একজন মানবিক,সমাজসেবী ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করেন। তারা আরও বলেন,তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রয়াণে সমাজ একটি সৎ, মানবপ্রেমী ও নিবেদিত মানুষকে হারিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সহ-সভাপতি বীরেণ বিশ্বাস,ডা: উৎপল দাস,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম-সাধারণ সম্পাদক গোপাল দাস,সাংগঠনিক সম্পাদক নীরদ সরকার,প্রয়াত ডা:কৃষ্ণ লাল বর্মণ এর বড় ছেলে ডা: কাত্তিক চন্দ্র বর্মন,ছোট ছেলে ডা: বিপ্লব বর্মণ,ছোট মেয়ে গীতা রানী বর্মণ,বাবা লোকনাথ কমিটির আহবায়ক কমিটির সদস্য সমর দাস,অরুণ দাস,আশীষ ঘোষ,শংকর শীল,দিলীপ শীল,রবি দাস,বাবু শীল,পল্টন বসাক,দোয়াল পোদ্দার,নব কুমার দাস,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সদস্য সমর শীল,অমৃত বিশ্বাস,শুভ বসাক,বিকাশ দাস ,আশিষ পোদ্দার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ভক্তবৃন্দ।

উল্লেখ্য: প্রয়াত ডা: কৃষ্ণ লাল বর্মণের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন। অনুষ্ঠান টি বিশেষ প্রার্থনা করেন বাবু শীব পদ সূত্রধর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০