শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ

Download Photocard

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় আলিমুদ্দিন সরকার (৫৫) নামের এক প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পুঠিয়া সরকার পাড়ায় এই ঘটনা ঘটে, নিহত আজিমুদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর গতবছর দেশে ফেরেন। ঘটনার পরে এলাকাবাসীর ধাওয়ায় হামলাকারী বখাটেরা পাবনা ল ১১-৬৬৬৪ নাম্বারের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ডায়া গ্রামের বেশকিছু বখাটে যুবক রাতের বেলায় ওই গ্রামে গিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন ও গ্রামবাসীদের উত্যক্ত করে। মঙ্গলবার রাতে তাদের মাদক সেবনে নিষেধ করায় তারা উত্তেজিত হয়ে আজিমুদ্দিনকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বখাটেদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০