,
সর্বশেষ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
সিংড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে বিয়াশ-রাতাল সড়কে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ

ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

ফটোকার্ড


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ সভায় দিগলকান্দি ও দিগড় ইউনিয়নের অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিগলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহীনুর রহমান শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর সাত্তারসহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে এবং দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে কলেজে ছাত্রী ভর্তি বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন শুধু ভালো ফলাফল বা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, আদর্শিক চেতনা ও সৃজনশীলতা বিকাশেও গুরুত্ব দিতে হবে। কলেজে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত সচেতন অভিভাবকরা বলেন, অতীতে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলেও ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও অশুভ প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় কলেজের সার্বিক উন্নয়ন, ছাত্রী ভর্তির হার বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ