শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ছোনগাছায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Download Photocard


মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালি গ্রামবাসীর বিরদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ইটালিগ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইটালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী তাইনূস ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ  আব্দুর রহিম সেখ,  বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেন সরকার, ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম খান, আবু সাঈদ খানের স্ত্রী আমিনা বেওয়া, ও মৃত আব্দুল ওয়াদুদ এর স্ত্রী সুচনা বেওয়া, মোঃ ময়নাল হোসেন,  ছোনগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আবু তাহের ঝন্টু, প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন ইটালি গ্রামের খায়রুজ্জামান ওরফে কামরুজ্জামান ৪০ বছর আগে নদীভাঙ্গনে বাড়ি হারিয়ে মামার বাড়িতে এসে বাড়ি ঘড় নির্মান করেন। এর পর থেকে একে একে নানা অনিয়ম দুর্নীতি করতে শুরু করেন। এলাকার মর্সজিদের অর্থ সম্পাদক থাকার সময় অর্থ আত্নসাৎ করার অভিযোগে তাকে মর্সজিদ কমিটি থেকে বহিস্কার করা হয়। এর পর তিনি ঢলডোব গ্রামে ১০ শতক জমি বিক্রি করেন কিন্ত আজ অবধি সেই জমির দলিল করে দেননি। ইটালি গ্রামের আব্দুল ওয়াদুদের কাছে অন্যের জমি নিজের দাবি করে বিক্রি করেন । এখনো সেই জমির দলিল করে দেননি। আব্দুল ওয়াদুদের মৃত্যুর পরে তার স্ত্রী সুচনা বেওয়া বার বার তাগিদ দিলেও জমির দলিল করে দেননি কামরুজ্জামান। এখন সেই জমির অন্য মালিক এসে ঐ বিধবাকে বাড়ি ছারা করতে চাচ্ছেন। ডেল্টা ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার কামরুজ্জামান গ্রামের মানুষ কে ইন্সুরেন্স করার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দেননি কোন ডকুমেন্টস। এসব বিষয়ে গ্রামের বার বার শালিসী বৈঠক ডাকা হলেও সারাদেননি এই কামরুজ্জামান। সম্প্রতি নিজের মামার সাথে জমি নিয়ে বিরোধ দেখা দেয় কামরুজ্জামান ওরফে খায়রুজ্জামানের এই বিষয় নিয়েও গ্রাম্য সালিশ হলে তিনি সেই রায় না মেনে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এর পর গণমাধ্যমে তাকে একঘড়ে করা হয়েছে বলে বক্তব্যদেন। এসময় তিনি বলেন গ্রাম্যমুরব্বিরা তাকে একঘরে করেছে তার সাথে গ্রামের কেও কথা বললে ৫ হাজার টাকা জরিমানা করবে। পুরো গ্রামবাসীর বিরুদ্ধে তার এমন বক্তব্য ক্ষুব্দ এলাকাবাসি। তার এই মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলন থেকে ঐ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দাবি জানান তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০