শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

জনগণের সরকার চাই, লুটেরাদের নয়- সিরাজগঞ্জে মাহমুদুর রহমান মান্না

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: কাজিপুরে নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল (২৫ নভেম্বর) মঙ্গলবার বিকেলে আলমপুর চৌরাস্তা পৌর মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা গণতান্ত্রিক রাষ্ট্র ও কল্যাণমুখী রাজনীতির পক্ষে জোরালো বক্তব্য রাখেন।

সমাবেশের প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “এবার সুযোগ এসেছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। জনগণের ভোটে যারা জনগণের সরকার গঠন করবে, তাদেরই নির্বাচিত করতে হবে। যারা জনগণের ভোট নিয়ে নিজেদের আখের গোছায়, তাদের আর ভোট দেবেন না।” তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের ভাগ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সত্যিকারের জনকল্যাণে বিশ্বাস রাখে এমন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “শেষ সময়ে শেখ হাসিনা এক ভয়ংকর শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিলেন— আমরা তা স্পষ্ট দেখেছি। ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে তিনি আমাদের সন্তানদের নির্বিচারে গুলি করে হত্যা করেছেন, এমনকি শিশুরাও রেহাই পায়নি।”

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন নিয়ে—যেখানে সমতা, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। কিন্তু গত ৫৪ বছরে সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। শাসকগোষ্ঠী রাষ্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে সম্পদ লুট করেছে এবং দেশকে স্বৈরাচারী কাঠামোর দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যের যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক নূর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সদস্য সচিব মোকলেছুর রহমান সবুজ, কামারখন্দ সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক, ছানোয়ার হোসেন, জেলা কমিটির সদস্য ও সাবেক ছাত্র ঐক্যের সদস্য সচিব মুনছুর আলী, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক রকিবুল ইসলাম সোনাই, সদস্য সচিব কাওছার আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা আজ অত্যন্ত জরুরি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০