শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

জামিনে কারামুক্ত হয়ে ছাত্র-জনতার তোপের মুখে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা: আজিজ

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েই বিক্ষুদ্ধ ছাত্র-জনতার মারধরের শিকার হলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা: আবদুল আজিজ।

আজ  মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তুলার চেষ্টা করছেন এবং তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন- এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। এরপর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাইরে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। পরে তাকে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি আবদুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্রজনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০