শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে ০৫টি মামলায় ১১ লক্ষ টাকা অর্থদন্ড

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১ টা হতে সন্ধা ৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চড়িয়াশিকার ও রাণীনগর এবং রায়গঞ্জ উপজেলার বিলচন্ডী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ০৫টি ইটভাটাকে সর্বমোট ১১,০০,০০০/- (এগারো লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ০১টি ইটভাটার কিলন সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: শাহিন আলম। এছাড়া মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকশ টিম মোবাইল কোর্টে আইন শূঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, মেসার্স তানজিলা ব্রিকস, বিলচন্ডী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটার গ্যাসের প্রভাবে পার্শ্ববর্তী কৃষিজমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং এ বিষয়ে স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অবৈধ ইটভাটা বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোট ০৫টি ইটভাটায় আজকের অভিযানের তথ্য:
১. মেসার্স সুফিয়া ব্রিকস, চড়িয়াশিকার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ- ০২ লক্ষ টাকা অর্থদন্ড ও আদায়;
২. মেসার্স রুহি ব্রিকস, রাণীনগর কামারখালী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ – ০২ লক্ষ টাকা অর্থদন্ড ও আদায়;
৩. মেসার্স রাণীনগর ব্রিকস ( এমআরএনবি), উল্লাপাড়া, সিরাজগঞ্জ – ০১ লক্ষ টাকা অর্থদন্ড ও আদায়;
৪. মেসার্স আশা ব্রিকস, রাণীনগর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ – ০৫ লক্ষ টাকা অর্থদন্ড ও আদায়;
৫. মেসার্স তানজিলা ব্রিকস, বিলচন্ডী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ – ০১ লক্ষ টাকা অর্থদন্ড ও আদায় এবং ভাটার কিলন সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০