শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সয়দাবাদে টিন বদলানোকে কেন্দ্র করে হামলা: নারীসহ ৬ জন আহত

Download Photocard

মোঃ জুয়েল হোসেন :

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরসারটিয়া গ্রামে ঘরের টিন বদলানোকে কেন্দ্র করে একই পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মোছা: জান্নাতী খাতুন (৩৮) জানান, দুপুরে বৃষ্টির কারণে ঘরের পুরনো টিন পরিবর্তনের কাজ চলছিল। এ সময় স্থানীয় মো. নাঈম (২৩), মো. অন্তর (২৫)সহ কয়েকজন প্রতিবেশী বাধা দেন এবং টিনের বেড়া ভেঙে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করেন। প্রতিবাদ জানালে জান্নাতীকে চুলের মুঠি ধরে বাইরে টেনে এনে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়।

হামলায় জান্নাতীর বোন মেরিনা খাতুন, ছেলে জাহিদুল তালুকদার, মেয়ে সাদিয়া খাতুন, ভাগ্নি মাবিয়া ও মারিয়া খাতুন আহত হন। এর মধ্যে মেরিনা খাতুন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, অভিযুক্ত নাঈম, অন্তর, সাব্বির, নাজমা বেগম, আ: সোবাহান ও ইয়াছিন তালুকদার একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে আসছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নাঈম ও অন্তরসহ কয়েকজন লাঠি হাতে জান্নাতীর ঘর ভাঙতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়।

শুক্রবার রাতেই জান্নাতী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ঘটনাটির নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনার পেছনে একজন উষ্কানিতাদা রয়েছে বলেও অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। তবে তার রাজনৈতিক ক্ষমতার জোরে মুখ খুলতে রাজি হননি কেউই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০