বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল কায়েস
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এপিএস হিসেবে আবু হেনা মোস্তফা নোমান আলালের দায়িত্ব গ্রহণ
কাজিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত
সিরাজগঞ্জে দুইশত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বর্ণাঢ্য দোলযাত্রা উদযাপন
রাণীশংকৈলে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশনী মেলার শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে কালীবাড়ীতে যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ
সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জনস্বাস্থ্যে অগ্রণী ভূমিকা পালনে এমপি মাওঃ আলী আছগার এর নেতৃত্বে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
সিরাজগঞ্জের উন্নয়নে বলিষ্ঠ কন্ঠস্বর সাঈদুর রহমান বাচ্চুকে পৌর মেয়র হিসেবে চাই- নুর-ই আলম তালুকদার
ফুলজোড় নদী দূষণের প্রতিবাদে আন্দোলন: চাঁদাবাজির মামলায় হয়রানির অভিযোগ

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার সকাল ৯টায় নিজের নির্বাচনী এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি আমার কাছে পরিস্কার-পরিচ্ছন্ন মনে হয়েছে। তবে পরিচালনা ব্যবস্থা আরও জোরদার করা দরকার। 

সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে যা দরকার তার তালিকা দিলে সব ধরনের সহায়তা দিবেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জুয়েলকে আশ্বস্ত করেন মন্ত্রী।

বিএনপি মহাসচিব বলেন, ডাক্তার নার্স ও কর্মীরা ঠিকমত দায়িত্ব পালন করলে সেবার মান উন্নয়ন সম্ভব। তিনি সিভিল সার্জনকে পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থা জনসাধারণের সেবার উপযোগী করে গড়ে তোলার ব্যাপারে জোর ভূমিকা রাখার পরামর্শ দেন।

মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তখন জেলার স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১