রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
তানোরে ইয়াদ আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেলকুচিতে মশা নিধন খাল-বিল পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম
পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন
পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার,অসহায়দের পাশে উপজেলা প্রশাসন
পাবনার ভাঙ্গুড়ায় মশা নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
সলঙ্গায় মানবমুক্তির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে দেশবাসীকে রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে সারাদেশে প্রতি শনিবার এ অভিযান পরিচালিত হবে।
তিনি বলেন, রাজশাহীর প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে স্থানীয় মানুষকে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। নিয়মিতভাবে খাল, ডোবা ও জলাশয় পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
ভূমিমন্ত্রী আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় খাল খননের মাধ্যমে দেশে মৎস্য চাষ বৃদ্ধি, কৃষি জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতা রক্ষায় বর্তমান উদ্যোগগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১