শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সলঙ্গায় মানবমুক্তির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

আখতার হোসেন হিরন :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানবমুক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ইফতার সম্পন্ন করেন।

গতকাল শুক্রবার(১৩ মার্চ ২০২৬) বিকেল ৫ টায় মানবমুক্তি আয়োজিত এ ইফতার মাহফিলে মানবমুক্তি সলঙ্গা শাখা ব্যবস্থাপক মজনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ কর্মকর্তা রাসেল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া এরিয়া ম্যানেজার সওকত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামসুল আলম,অবশর প্রাপ্ত শিক্ষক মুসলিম উদ্দিন তালুকদার,শিক্ষক আব্দুল মান্নান-সহ সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ,শিক্ষক,সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ ও মানবমুক্তির সকল কর্মকর্তা- কর্মচারীগণ।

প্রধান অতিথির বক্তব্যে রেইজ কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব,সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানবমুক্তির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মানবমুক্তি সলঙ্গা শাখার ব্যবস্থাপক মজনুর রহমান বলেন,মানবমুক্তি দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাও: আব্দুল মজিদ সাহেব। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০