শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তাড়াশের নওগাঁ ইউনিয়নে সেলাই মেশিন বিতরণে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ 

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক , ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,  ইউপি সচিব আলাউদ্দিন,  প্যানেল  চেয়ারম্যান আবদুল খালেক এবং ইউপির সকল  মেম্বারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে  , এবং বাজারমূল্যের চেয়ে বেশি দামে মেশিন কিনে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। ১৮ টি বরাদ্দকৃত সেলাই মেশিন গরিব অসহায় মহিলাদের মাঝে বিতরণ না করে, তারা নিজেদের আত্মীয়  স্বজনদের মাঝে বিতরণ করে বিক্রয় করার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, ইউনিয়ন উন্নয়ন সহায়তা (এডিপি পি আই সি)  প্রকল্পে ২০২৪/ ২০২৫ ইং অর্থ বছরের   দরিদ্র ও বেকার  নারীদের জন্য বাটারফ্লাই/ সিঙ্গার ব্র্যান্ডের ১৮ টি  সেলাই মেশিন কেনা হয়। কিন্তু বরাদ্দকৃত সেলাই মেশিন গরিব অসহায় ও বেকার  মহিলাদের মাঝে বিতরণ না করে, তারা নিজেদের আত্মীয়  স্বজনদের মাঝে বিতরণ করে বিক্রয় করার অভিযোগ উঠেছে।  এই সম্পর্কে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কে ইউনিয়ন পরিশোধে না পেয়ে, মুঠোফোনের জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ইউপি সচিব এবং উপজেলা প্রকৌশলী বিষয়টি ভালো বলতে পারবে এবং ইউনিয়ন পরিষদে বক্তাদের তালিকা আছে আপনারা চাইলে সেখান থেকে তালিকা নিতে পারবেন। সরজমিনে গিয়ে নওগাঁ ইউপি সচিব আলাউদ্দিন সাহেব কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার কাছে কোন তালিকা নেই চেয়ারম্যান সাহেব আপনাদেরকে ভুল তথ্য দিয়েছেন তালিকা আছে তাড়াশ উপজেলা প্রকৌশলীর দপ্তরে। পরে সরজমিনে সাংবাদিকরা তাড়াশ উপজেলা প্রকৌশলী  মোঃ ফজলুল হক সাহেব কে সেলাই মেশিন বিতরণের তালিকা বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমার দপ্তরের তালিকা নেই এই তালিকা তো ইউনিয়ন পরিষদে থাকার কথা। আর আপনারা এই তালিকা দিয়ে কি করবেন অজথা, আমি ইউপি চেয়ারম্যান এবং ইউপি সচিব  সাহেব কে বলে দিচ্ছি উনারা আপনাদের সাথে মিটমাট করে নিবে খামাখা নিউজ করার কোন দরকার নাই এই ছোটখাটো বিষয় নিয়ে নিউজ করে লাভ কি। এই সমস্ত কথা বলে তিনি সাংবাদিকদের বুঝানোর চেষ্টা করেন। 

উক্ত বিষয়ে তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার জনাব  নুসরাত জাহান কে সাংবাদিকরা  প্রশ্ন করলে  তিনি বলেন, উক্ত বিষয়ে আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম এবং আমি বিষয়টি দেখব। 

উক্ত বিষয়ে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ সুদৃষ্টি কামনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০