,
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা
ভাঙ্গুড়া পৌরসভা কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য ৫টি সিলিং ফ্যান প্রদান
শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত
পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
সিরাজগঞ্জে বিএনপি নেতা নুর কায়েম সবুজের ৫৮তম জন্মদিন উদযাপন
মহাদেবপুরের প্রথিতযশা গণিত শিক্ষক ‘বড় বিএসসি স্যার’ মোখলেছুর রহমানের ইন্তেকাল

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফটোকার্ড

তাড়াশ থেকে জিল্লুর রহমান : ২০২৫/২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিব ২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৫ ই জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াশ রায়গঞ্জ উপজেলার সংসদ সদস্য ভিপি আয়নুল হক তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজসহ বিভিন্ন কৃষি প্রনোদনা অব্যহত রেখেছে। এই প্রনোদনা সঠিক ভাবে কাজে লাগিয়ে কৃষকদের আরও বেশি ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে।
তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাড়াশ কৃষি কর্মকর্তা শর্মিস্ট সেন গুপ্তা তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর ইসলাম টুটুল তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা লাভবান হবেন রোপা আমন শাক সবজি উৎপাদনে লক্ষ মাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের

শেয়ার করুনঃ