শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ নিহত-২

Download Photocard

শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামীন সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০)ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো বাবু (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু।

স্থানীয়রা জানান, ট্রাক্টরটি চালাচ্ছিলেন রাকিব হোসেন, পাশে বসেছিলেন হেলপার বাবু। ইফতার পূর্ববর্তী সময়ে খুব দ্রুত গতিতে ট্রাক্টরটি যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। 
এ সময় চালকসহ হেলপার ঘটনাস্থলে মারা যান এবং ট্রাক্টরটি রাস্তার পাশে খালের মধ্যে ডুবে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০