শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বোখাটে যুবক গ্রেফতার

Download Photocard

শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বোখাটে যুবককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসলাম হোসেন (১৬) উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের শহিদুল ইসলামের ছেলে।
যৌন নীপিড়নের স্বীকার ওই ছাত্রীর মা আমেনা খাতুন বলেন, আমি আড়ংগাইল গুচ্ছগ্রামে বসবাস করি। আমার মেয়ে আড়ংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়া-লেখা করে। মেয়ের বাবা আমিনুল ইসলাম ঢাকায় অবস্থান করে দিন মজুরের কাজ করেন। গত শনিবার আমার মেয়ে সহপাঠিদের সাথে প্রতিবেশি শহিদুল ইসলামের আঙ্গীনায় খেলা করছিল। এ সময় শহিদুলের ছেলে আসলাম চকলেটের লোভ দেখিয়ে আমার অবুঝ শিশুটিকে নিয়ে পাশের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে যৌন নীপিড়ন চালাতে থাকে। শিশুটির আত্ম চিৎকারে তার সহপাঠিরা এগিয়ে এলে আসলাম পালিয়ে যায়। আমি তাড়াশ থানায় অভিযোগ করতে গেলে আসলামের আত্মীয় স্বজন উপযুক্ত বিচার দেয়ার কথা বলে আমাকে ফিরিয়ে আনেন। কিন্তু ৬ দিনেও কোন বিচার না পেয়ে আমি বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.নাজমুল কাদের জানান, মেয়ের মায়ের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্ত আড়ংগাইল দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আসলামকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০