শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তাড়াশে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন- ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা স.ম আফসার আলী

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ-সলংগা) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী নওগাঁ শাহ শরিফ জিন্দানী (রহঃ) এর মাজারে হাজার হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সোমবার (১৮ আগস্ট)  বেলা সাড়ে ১১ টার সময় তাড়াশ উপজেলার বাঁশ বাজার খেলার মাঠ থেকে পনের শত মোটরসাইকেল ও মিনিবাস,নসিমন, করিমন নিয়ে হাজার হাজার নেতা কর্মীসহ গাড়ী বহর নিয়ে নওগাঁ শাহ শরিফ জিন্দানী (রহঃ) এর মাজারে পৌঁছান।
মাজার জিয়ারতের পর মাজার চত্বরে জনসভার আয়োজন করা হয়।
জনসভায় সভাপতিত্ব করেন,নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন কালু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্র ও যুব নেতা স.ম আফসার আলী।
প্রধান অতিথির বক্তব্যে আফসার আলী বলেন, আমার রাজনীতি শুরুই ছাত্র দল দিয়ে সেই থেকেই বিএনপিতে আছি। ছাত্র দল,যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন ধরে তাড়াশ উপজেলা বিএনপির দায়িত্ব পালন করেছি। দলের সাথে বেঈমানী করেনি দলের জন্য সবসময় কাজ করেছি।
তিনি আরও বলেন, ১/১১ থেকে শুরু করে ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে শত নির্যাতন, জেল,জুলুমের মধ্যেও একমিনিটের জন্য আপনাদের রেখে চলে যায়নি। সকল আপদ বিপদে আপনাদের পাশে ছিলাম। ৫ তারিখের পর যারা বিএনপি তারা সাবধান হয়ে যান দলের মধ্যে বিভাজন করবেন না। যারা ত্যাগী তাদের সামনে যাওয়ার চেষ্টা করবেন না যারা ত্যাগী তারাই নেতৃত্ব দিবেন। সামনে দলের মনোনয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আামাকেই দিবে ইনশাআল্লাহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল।

বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বেনজির আহমেদ শফি,জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম,  তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বারিক খোন্দকার ,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, দেশিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবক সবাপতি সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,  মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তাড়াশ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেতার,নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম আলী,মাগুড়া বিনোদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাহার আলী,সাবেক সাধারণ সম্পাদক ফজলু,সগুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ, সাবেক সাধারণ সম্পাদক মুছা,বারুহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদ,সাবেক সাধারণ সম্পাদক মনি, তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোরহাব আলী,সাবেক সাধারণ সোলেমান হোসেন,তাড়াশ উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম ফকির, তাড়াশ উপজেলা কৃসক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ,পৌর  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জা, তাড়াশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহিত, সদস্য সচিব হীরা প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০