তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার সরনজই ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের কাঁসারদিঘি গ্রামের ইয়াদ আলী সরকারের মৃত্যু বার্ষিকী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম ইয়াদ আলী সরকার রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্সান হাবিব (নান্নু) পিতা।
শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্সান হাবিব (নান্নু) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অব: শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য ওমর আলী, পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরশাদ, সাবেক কাউন্সিলর মুন্জুর রহমান,সরনজাই ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার মাহাতাব সহ অনেকে।





