শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তানোরে গৃহবধূ অপহরণ করে আটকে রেখে ধর্ষণ! মামলার পর ওসিসিতে ভর্তি

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগের বরাত দিয়ে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাঁচন্দর ইউনিয়নে স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় তিনজন মিলে গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে। অভিযুক্তরা হলেন—সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) এবং পলাশ (৪২)।
অভিযোগে উল্লেখ করা হয়, সুমন অপর দুই আসামির সহযোগিতায় গৃহবধূকে প্রথমে রাজশাহীতে এবং পরে বাসযোগে গাজীপুরের শ্রীপুর লালমাটিয়ার এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে সুমন একাধিকবার ধর্ষণ করে। প্রায় এক মাস পর, ২৮ নভেম্বর, সুমন তাকে রাজশাহী মহানগরীর বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগী বর্তমানে তানোর থানাধীন কলমা ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তানোর থানার অফিসার ইনজার্জ (ওসি) আফজাল হোসেন জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ইউনিটে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ বলেও জানান ওসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০