শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করেনি,সুইসাইট নোট লিখে স্বামীর আত্মহত্যা

Download Photocard

রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

আমার সন্তানদের দেখে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসতাম। আমি অপরাধী বটে কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন,বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছাড়া আর কোর নারীকে স্পর্ষ করিনি- সুইসাইট নোট লেখে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের আত্মহত্যা করেছে। শুক্রবার (৭নভেম্বর) সন্ধায় পৌরশহরের শান্তিপুর এলাকায় জাকের পাটির ঠাকুরগাঁও জেলা ছাত্র ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন লিটনের বোনের বাড়িতে থেকে তরিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ| তরিকুলের সিরাজগঞ্জ সদর উপজেলার দত্ত বাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির চাকুরীর সুবাদে তরিকুল স্ব-স্ত্রীক শান্তিপুরে ভাড়া বাড়িতে থাকতো। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন স্ত্রীর সন্দেহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এ ঘটনায় সন্ধায় তরিকুল স্ত্রীর উপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশিরা জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের ঝুলন্ত মরদেহ ও একটি সুইসাইট নোট উদ্ধার করে। এসময় তরিকুলের স্ত্রী আশা বেগম তার ভাইয়ের সাথে কান্না জনিত কন্ঠে বলেন, এটা সে কি কাজ করলো এর আগে তাকে জুতো দিয়ে পিটিয়েছি তার পরেও সে এমন কাজ করেনি। আজতো শুধু ঝগড়া করেছি এজন্য সে এমন কাজ করতে পারলো ? এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল মুঠোফোনে বলেন, লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০