শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বেলকুচিতে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বে, তারুণ্যের বাংলাদেশ গড়বে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদের সেবা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম খান আলিম। তবে বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে করণীয় বিষয়ে একটি বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন এবং দুর্যোগকালীন উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম প্রদর্শন করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০