শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

দেশে এখন বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে-সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

Download Photocard

নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশে এখন বাস্তবমুখী এবং কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেছে। দেশের নানা প্রান্তে গড়ে উঠছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এসব প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করে বেরিয়ে আসছেন তারা কেউই বসে নেই। তাদের অনেকেই পছন্দমতো জব বেছে নিয়ে ক্যারিয়ার গড়ছেন।

আজ সোমবার দুপুরে কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর প্রথম ব্যাচের ১২৮ জন শিক্ষার্থীর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন। দেশ এবং দেশের বাইরে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন যোগ্য কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ নিজেদেরকে এখন শুধু চাকুরির মধ্যেই আটকে রাখেন না, তারা উদ্যোক্তাও হচ্ছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল আমিন ও নিশাত তাসনিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্রান্ডার্ড গ্রুপের চীফ হিউম্যান রিসোর্স অফিসার রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০