শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে : নাহিদ ইসলাম

Download Photocard

হবিগঞ্জ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জুলাই আন্দোলন যে লক্ষ্যে শুরু করেছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি। সারাদেশে আওয়ামী ফ্যাসিস্ট এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেশের বিরদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সতর্ক থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ‘আমরা যেমন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তেমনি মানবাধিকার লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। দেশ থেকে মুজিববাদ মুছে ফেলতে হবে।’

আজ সন্ধ্যায় হবিগঞ্জে সাইফুর রহমান টাউনহলে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি’র আহ্বায়ক বলেন, সম্প্রতি যৌথবাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার নিন্দা জানাই পাশাপাশি যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলি।

সংগঠনের সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠনের উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ যুগ্ম সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আওয়ামী দোসরদের বিচার বিভাগের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশে একটি নতুন সংবিধান তৈরি করে জনগণের সংবিধানে রূপান্তরিত করতে হবে।

এর আগে বিকেল ৬টার দিকে হবিগঞ্জ সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০