শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নওগাঁয় ঔষধবাহী পিকআপ ও সিএনজি সংঘর্ষে একই পরিবারের নিহত ১,আহত ৬ জন

Download Photocard

রায়হান, সাপাহার নওগাঁ (প্রতিনিধি)

নওগাঁয় বেক্সিমকো কোম্পানির ঔষধবাহী পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরো ৬জন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ শহরের পুলিশ লাইনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার নওগাঁর সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমির উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল গ্রামের মহিদুল ইসলামের শিশু সন্তান রাফিউল (৬)। আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সকলে একই পরিবারের সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ৬ জন সদস্য সিএনজি যোগে নওগাঁ কোর্টে আসছিলেন । সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির ঔষধ বহনকারী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশু সহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভার সহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহতের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০