শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নওগাঁয় পারিবারিক বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

Download Photocard

রায়হান, সাপাহার নওগাঁ ( প্রতিনিধি):

নওগাঁর নিয়ামতপুর-এ, পারিবারিক বিরোধের জেরধরে ভাতিজার হাতে আরশেদ আলী (৫৫) নামে এক চাচা খুন হয়েছে। এঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার পানিহাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা নুর হাবিব ওরফে সুমন (৩১) কে আটক করে থানা নিয়ে যায়। জানা যায়, আরশেদ আলী ঐ এলাকার মৃত রফিকুল ইসলামের মেজ ছেলে আর অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমন নিহতের বড় ভাই নুর আলমের ছেলে। ঘটনার পরে নুর হাবিব সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার ও থানা সূত্রে জানা যায়, পরিবারের সকলে একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকাল ৮টার দিকে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। চাচা আশেদ আলী তাকে কোন এক বিষয়ে কাজের কথা বললে রাগান্বিত হয়ে পেছন থেকে হাঁসুয়া দিয়ে উপর্যুপরি মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কি কারণে এমন ঘটনা ঘটালো তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার পূর্বক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংবাদ তথ্য সংগ্রহকালে এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০