শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নগরীর বেলপুকুরে বিপুল পরিমান ভারতীয় শাল,শাড়ি ও কম্বল জব্দ

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ভারতীয় শাল, শাড়ি ও কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১২-১৮৯২) ভারতীয় চোরাচালানের মালামাল রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে থামিয়ে বাসটি তল্লাশি করা হয়। তল্লাশিতে বাসের বক্স থেকে একটি বড় বস্তা পাওয়া যায়। বস্তার মালিকানা জানতে চাইলে বাসে থাকা কোনো যাত্রীই তা নিজেদের বলে দাবি করেননি।
পরবর্তীতে বিজিবির আভিযানিক দল বস্তাটি খুলে ভেতর থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় কাশ্মীরি লেডিস শাল ৫ পিস, ভারতীয় বেনারশি শাড়ি ২ পিস, ভারতীয় সিল্ক শাড়ি ১২ পিস, ভারতীয় বড় কম্বল ৮ পিস।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০