শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নাটোরে পদ্মা নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু!

Download Photocard

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই দুই ছাত্র হলো, এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরিদ হোসেন (১২) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বী (১২)। তারা দুজনই উপজেলার নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। রাব্বী লালপুরে তার নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশুনা করতো।

লালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী জানান , দুপুরে ১৫ জন শিক্ষার্থীকে নদীতে সাঁতার শেখাতে নিয়ে যান ওই মাদ্রাসার এক শিক্ষক। এ সময় দুজন পানিতে ডুবে নিখোঁজ হয়। 

খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে ফরিদ ও রাব্বীর মরদেহ উদ্ধার করে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। মরদেহ দাফনের জন্যে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০