শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নিজ জেলায় গান গেয়ে মাতিয়ে গেলেনজনপ্রিয় কন্ঠ শিল্পী কনকচাঁপা

Download Photocard

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ
নিজ জেলা সিরাজগঞ্জে গান গেয়ে মাতিয়ে গেলেন দেশবরণ্য জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা। (২১ জানুয়ারী) মঙ্গলবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিয়া পরিষদ সিরাজগ জেলা শাখা আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)  কেন্দ্রীয কমিটির  যুগ্ন আহবায়ক দেশবরণ্য  জনপ্রিয় কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।  তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তুমি মোর জীবনের ভাবনা, অনেক সাধনার পর পেলাম তোমার মন, প্রেমের তাজ মহল,  যে প্রেম স্বর্গ হতে আসে, ও গাড়িয়াল ভাইসহ  অনেকগুলো  জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক ও নেতাকর্মীদের। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সাবেক এমপি রোমানা মাহমুদ, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলীসহ উপস্থিত অতিথি, দর্শক ও নেতাকর্মীরা তার গানে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান। উল্লেখ্য কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা   ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে। তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা প্রায় ৪০ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। আধুনিক গান, লোকসংগীত, নজরুল সংগীত ও চলচ্চিত্রের গানে ব্যাপক সফলতা অর্জন করেছেন। কনকচাঁপা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী হয়ে ব্যাপক আলোচনা আসেন। তবে রাতের ভোটখ্যাত প্রহসনের নির্বাচন তিনি ভোটের দিনই বর্জন করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী কনকচাঁপা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০