শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে শাহজাদপুরে FPI, FWV ও FWA কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

Download Photocard

সেলিম তালুকদারঃ শাহজাদপুর উপজেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উক্ত উপজেলায় কর্মরত ১৩টি ইউনিয়ন ও ০১ পৌরসভার শতাধিক কর্মীরা উক্ত অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি।

এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
একজন পরিবার কল্যাণ সহকারীর কর্মচারী বলেন , ‘নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার।

আমরা দীর্ঘদিন ধরে সেই নিয়োগবিধি থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়।

বৈষম্যহীন বর্তমান বাংলাদেশে এ যেন বৈষম্যের চরম নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক দাবি জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০