শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

নির্বাচনে কালো টাকা,ধর্মের ব্যবহার ও পেশীশক্তি বন্ধের দাবিতে সিরাজগঞ্জে বাম জোটের বিক্ষোভ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
নির্বাচনে কালো টাকা,ধর্মের অপব্যবহার ও পেশীশক্তির প্রভাব বন্ধসহ জামানতের টাকা ৫ হাজার টাকায় নির্ধারণের দাবিতে সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিপিবি কার্যালয় থেকে বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন।

এসময় বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও বাম জোটের সদস্য সচিব কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন, শহিদুল্লাহ সবুজ,বাসদ নেতা তারিকুজ্জামান টরিক,আব্দুল আজিজসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে কালো টাকার প্রভাব,ধর্মের ব্যবহার ও পেশীশক্তির ছড়াছড়ি বন্ধ করতে হবে।একই সঙ্গে নির্বাচনকে জনগণের অংশগ্রহণমূলক করতে জামানতের টাকা ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য: সমাবেশ শেষে জেলা নির্বাচন অফিসারের নিকট দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০