শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

পঞ্চগড় সীমান্তে ৫৬ ব্যাটালিয়ান বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৪টি ভারতীয় গরু আটক

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সীমান্তে ৫৬ ব্যাটালিয়ান বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৪টি ভারতীয় গরু আটক
পঞ্চগড় সীমান্তে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে চারটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (৭- জুন ২০২৬) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সদর উপজেলার ১ নং অমর খানা ইউনিয়নের আবালু পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। ভিতরগড় বিওপির নিয়মিত টহল দল বিজিবি ।নায়েব সুবেদার মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৪/৫ আর হতে আনুমানিক ১০ গজ দক্ষিনে বাংলাদেশের অভ্যন্তরে একটি সফল অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়েছে সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে  যে কোন মূল্যে চোরাচালান রোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদাপ্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০