শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পাবনায় মাদ্রাসার জরাজীর্ণ টিনের ঘরে লেখাপড়া,ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

Download Photocard

পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান ও বৃলাহিড়ী গ্রামের শিশু শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে।
বিবি দাখিল মাদরাসার জরাজীর্ণ ও নড়বড়ে একটি টিনের ঘরে দীর্ঘ দিন ধরে চলছে লেখাপড়া।
স্থানীয়দের আশঙ্কা,যেকোন সময় ঘরটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি ১৯৯৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদরাসাটিতে ১৭ জন শিক্ষক ও ৫ জন কর্মচারীর অধীনে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ১৯৯৬ সালে একটি ভবন নির্মাণ করা হলেও শিক্ষার্থীর তুলনায় তা অপ্রতুল। ফলে এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত পুরোনো ও নড়বড়ে টিনের ঘরেই বসতে হচ্ছে ইবতেদায়ী শাখার শিশুদের।

ইবতেদায়ী শিক্ষার্থী রুবাইয়া জানায়, সামান্য বাতাসেই ঘরটি কাঁপতে থাকে। ভাঙা ঘরে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। মনে হয় এই বুঝি মাথার ওপর ঘর ভেঙে পড়বে।

শিক্ষার্থী জাকিরুল ও মেরাজ বলে, টিনের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়। বৃষ্টি হলে বই-খাতা সব ভিজে যায়। আমরা একটি নিরাপদ ঘর চাই।

মাদরাসাটিতে কেবল শ্রেণি কক্ষ সংকটই নয়,নেই কোন সীমানা প্রাচীর। ফলে মাঠটি গো-চারণভূমিতে পরিণত হয়েছে। স্থানীয়রা ব্যক্তিগত কাজে মাঠ ব্যবহার করায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

মাদরাসার সুপার মোঃ শামসুল আলম জানান, টিনের ঘরটি এখন পাঠদানের একেবারেই অনুপযোগী। শিশু শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকে। তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, বিষয়টি আগে জানা ছিল না।তবে দ্রুতই ঘরটি পরিদর্শন করে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০