শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পাবনার ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রীক বিরোধে ভুল বোঝাবুঝির শিকার যুবদল নেতা নয়ন কাজী; রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার

Download Photocard

ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধিঃ বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরীক্ষা কেন্দ্রীক বিরোধ কে কেন্দ্র করে ঘটনার জেরে শিক্ষক রাজীব সরকার আহত হন। পরে তাকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

অভিভাবকরা জানান, প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতি পালন করায় সকালে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেট থেকে ফিরে যায় বাড়ি। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হন। পরে ইউএনও’র নির্দেশে তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া শুরু হলে আশপাশের শিক্ষকরা প্রতিবাদ জানাতে আসেন। পরিস্থিতি জটিল হওয়ার মুহূর্তে ভিড়ের মধ্যে অজ্ঞাত ব্যক্তি ইট নিক্ষেপ করলে তা শিক্ষক রাজীব সরকারের মাথায় লাগে।

আহত শিক্ষক রাজীব সরকার বলেন,
“কর্মবিরতির সিদ্ধান্ত অমান্য করে পরীক্ষা নেওয়া হচ্ছিল। আমরা আপত্তি জানাতে গেলে হঠাৎ করেই অজ্ঞাত কিছু লোকজন ইট ছুড়ে মারে। এতে আমার মাথা ফেটে যায়। এখানে কোনো রাজনৈতিক দলের কেউ ছিল—এমন কথা আমি কোথাও বলিনি। যদি কোনো সংবাদ কর্মী নিজ দায়িত্বে রাজনৈতিক দলের নাম জুড়ে থাকে, সেটার দায় সে-ই নেবে। আমার ঘটনার সঙ্গে জামায়াত বা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।”

ঘটনায় নাম আসায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন কাজী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,
“সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের আটকে রেখেছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে যেয়ে দেখি শিক্ষক রাজীব সরকার কে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। অথচ কিছু গণমাধ্যম আমাকে এবং যুবদলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। এ ধরনের ভিত্তিহীন প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

ফরিদপুর থানার ওসি বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০