শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পিতার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত,দোয়া মাহফিল ও  মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে দুপুরের খাবার খেলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা

Download Photocard

হারুন অর রশিদ খান হাসানঃ

প্রয়াত পিতা খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা  টি.এম. মহসীন সাহেবের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  মালসাপাড়া পৌর কবরস্থানে পিতার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষক সহ  ২শ ৩০ জন ছাত্রদের দুপুরের  খাবারের আয়োজন ও তাদের সাথে  খাবারের অংশ নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি,সিরাজগঞ্জ -১ আসনের ( কাজিপুর – সিরাজগঞ্জ সদরের আংশিক)  বিএনপির মনোনয়ন প্রত্যাশী  নাজমুল হাসান তালুকদার রানা।  

রবিবার যহরের নামাজের আগে মালসাপাড়া পৌর কবরস্থানে ছোটভাই পারভেজ তালুকদার সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকের সাথে নিয়ে  চির নিদ্রায় শায়িত পিতার কবর জিয়ারত করেন নাজমুল হাসান তালুকদার রানা।  পরে 

বাদ যহর মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা জুবায়ের হোসেন সাহেব।

এ সময় অন্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন মরহুম টিএম মহসীন সাহেবের জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা,ছোট ছেলে পারভেজ তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান,১০ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা  আলমগীর হোসেন সহ আরো অনেক। পরে পৌর কবরস্থানের ছাত্র ও শিক্ষক- ওস্তাদদের সাথে দুপুরের খাবারে অংশ নেন তারা।

উল্লেখ্য  শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার  কালীবাড়ী কড়িতলা বায়তুল আমিন জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে  দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০