শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পুলিশকে জনগণের কথা শুনতে হবে : ইসরাইল হাওলাদার

Download Photocard

ঢাকাঃ  পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, আমরা জনসাধারণকে থানায় আনতে চাই না, পুলিশই আপনাদের দোরগোড়ায় যাবে এবং আপনাদের সমস্যার কথা শুনে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আজ বুধবার বিকেলে তেজগাঁও থানায় পুলিশ, ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছাতে হবে। পুলিশ যতো বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, সাধারণ মানুষের কাছ থেকে ততো বেশি সহযোগিতা পাবে।

তিনি বলেন, আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ প্রোঅ্যাকটিভ কাজ করবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর প্রতিটি থানায় জনগণের মতামত গ্রহণের জন্য পুলিশ, ছাত্র-জনতা ও থানা এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন চলমান রয়েছে।

ইসরাইল হাওলাদার বলেন, পুলিশের কাজের কোনো পর্দা থাকবে না। পুলিশ কি কাজ করে তা জনগণ দেখবে। পুলিশের বিধির বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। জনগণের কাছে আমাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।তেজগাঁও থানা এলাকার বিশিষ্ট নাগরিক মোহাম্মদ আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরণের কাজকে সাধুবাদ জানাই। এ ধরণের মতবিনিময় সভা যেনো ধারাবাহিকভাবে চলমান থাকে। আমরা পুলিশকে সাধ্যমতো সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে পুলিশের সাথে একত্রে কাজ করতে চাই।

তেজগাঁও থানা এলাকার অপর বিশিষ্ট নাগরিক মো: ফারুক বলেন, পুলিশ যেনো রাজনৈতিক উদ্দেশে ব্যবহৃত না হয়। পুলিশের আইনগত কাজে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০