শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

পুলিশ একা নয়, সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চাই- ওসি মোঃ ইমাম জাফর

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

পুলিশ একা নয়, সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চাই। সিরাজগঞ্জের সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনে সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর পরিচালনায়
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর এই মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত থেকে এলাকার বাস্তব চিত্র, অপরাধ প্রবণতা, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। সভার শুরুতেই থানার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ওসি মো.ইমাম জাফর তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে কী ঘটছে, কোথায় অপরাধ হচ্ছে এই বাস্তব চিত্রটি সবার আগে সাংবাদিকরাই তুলে ধরেন।”

তিনি আরও বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাংবাদিকরা যদি সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সলঙ্গাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত থানা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হবে এবং জনগণের যেকোনো অভিযোগ দ্রুততার সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা সলঙ্গা থানা এলাকায় রাতের বেলায় নিরাপত্তাহীনতা বিগত দিনের মার্ডারসহ ও কিছু এলাকায় চুরির ঘটনা তুলে ধরেন।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে ওসি মো.ইমাম জাফর বলেন, “আপনাদের দেওয়া একটি তথ্যও বড় অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। তাই নির্ভয়ে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে থাকবে।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এই সমন্বয় যদি অব্যাহত থাকে, তাহলে সলঙ্গার চিত্র বদলাতে বেশি সময় লাগবে না।

সভায় উপস্থিত থেকে ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ নন্দী আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন এবং অপরাধ দমনে চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন। এ সময় বক্তব্য রাখেন সলঙ্গা রির্পোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন খন্দকার, সদস্য কারিকুল ইসলাম,আখতার হোসেন হিরন,আব্দুর রহিম,সোহেল রানা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, পুলিশের সাথে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও জোরদার হলে অপরাধ দমন সহজ হবে এবং সাধারণ মানুষের আস্থা বাড়বে। সভা শেষে সাংবাদিকরা মাদক ও অপরাধ দমনে পুলিশের সাথে পেশাগত ও নৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০