,
সর্বশেষ
সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ফিল্মি স্টাইলে ডাকাত আটক, আহত পুলিশ সদস্য
নম্র ব্যবহার ও জনসেবার কারণে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন সরকার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের কমিটি গঠন
ইসলাম প্রিয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খেইশ্বর মাদ্রাসায় বদর সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাজিপুরে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে পথসভা অনুষ্ঠিত
পীরগঞ্জে টাঙ্গন নদীতে নেমে এক শিশুর মৃত্যু,নিখোঁজ ১
গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাজিপুরে সংবাদ সম্মেলন

ফটোকার্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ইছামতী নদী থেকে বালু উত্তোলন সংক্রান্ত প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোলা সরকার বলেন, সম্প্রতি ইছামতী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদে তারসহ কয়েকজনের নাম জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, বালু বা মাটি উত্তোলনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাস রেখে দলীয় নির্দেশনা অনুযায়ী জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল, যারা আওয়ামীপন্থী হলেও বিএনপির নাম ব্যবহার করছে, ব্যক্তিগত হিংসা ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে।

তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি তথ্য যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সত্য সব সময় প্রতিষ্ঠিত হবে—এ বিশ্বাস তার রয়েছে।

শেয়ার করুনঃ