শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট)

ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। এটি বাংলাদেশ স্কাউটসের কোনো সদস্যের প্রথম এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন।
শুক্রবার সন্ধ্যায় অফিসিয়াল পেজে ২০২৪ সালের বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জনকারীদের তালিকা প্রকাশ করে এপিআর। সেখানে প্রথমেই এপিআর চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ফর গ্যালান্ট্রিতে বাংলাদেশে স্কাউটসের সদস্য বাসিতের নাম প্রকাশ পায়।
এ বছর এপিআর ‘গ্যালান্ট্রি’ অর্জন করেছেন একজনই। এ ছাড়া, ২০২৪ সালের এপিআর অ্যাওয়ার্ডগুলোর মধ্যে ‘সার্টিফিকেট অব গুড সার্ভিস’ অর্জন করেছেন ৯ জন, ‘মেডেল ফর মেরিটোরিয়াস কন্ট্রিবিউশন’ অর্জন করেছেন ২ জন, ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ৫ জন এবং ‘ডিস্টিংগুইশড সার্ভিস টু ইন্টারন্যাশনাল স্কাউটিং’ অর্জন করেছেন ৩ জন।
বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, পাকিস্তান, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার স্কাউট ও স্কাউটাররা এসব অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
স্কাউটার মোহাম্মদ সায়েদ বাসিত ২০০০ সালে কাব স্কাউট হিসেবে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং রোভার অঞ্চলের ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৫ সালে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, ২০১৮ সালে নম্বর টু ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০