শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের আশ্বাসে প্রতারণা: রাজশাহীতে ৬ জন গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে একটি অসাধু চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে নগরীর উপশহর সৃজনী সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথ এলাকা থেকে তাদের যৌথভাবে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আল মামুন (৪২), মোঃ মাহবুব আলম (৪৬), মোছাঃ আনজুয়ারা খাতুন (২৫), মোঃ জুলফিকার আলী (৪০), মোঃ নয়ন আলী (২৭) এবং রায়হান কবির (৩০)। তাদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় এবং একজনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেই সরবরাহ করার কথা বলে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে চক্রটি।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার রায়হান কবির অসুস্থ থাকায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা নম্বর-১২, তারিখ ৯/১/২০২৬, দণ্ডবিধির ১৭০, ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০