শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা

Download Photocard

ঢাকা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের স্পৃহা অদম্য। তারা অন্যায় ও অসত্যের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাচ্ছে। নিকট ভবিষ্যতে এমন এক প্যালেস্টাইনকে দেখব, যেখানে মানুষ আর বন্দি থাকবে না। বুধবার(৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, পরিবেশ আন্দোলন, শিশু অধিকার কিংবা নারী অধিকার আন্দোলন—সবই এক অভিন্ন মানবিক মূল্যবোধে যুক্ত। সুইডিশ তরুণ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে অংশগ্রহণ তারই প্রমাণ।

তিনি উল্লেখ করেন, একজন পরিবেশ কর্মী গ্রেফতার হলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সকল আগ্রাসন একদিন পরাজিত হবে এবং ফিলিস্তিনের অদম্য জনগণ অবশ্যই স্বাধীন হবে।

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ফিলিস্তিনের মুক্তির জন্য কাজ করতে হবে বলে সবার প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতি কর্মী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন। এ সময় কূটনীতিক, শিল্পী ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০