,
সর্বশেষ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
সিংড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে বিয়াশ-রাতাল সড়কে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত

ফটোকার্ড


সেলিম রেজা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে।
রোববার (১৯ জুলাই ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
এ বিষয়ে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুনঃ