শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী

Download Photocard

নয়ন খান, সিরাজগঞ্জ :

দেশের তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মাঠপর্যায়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ব্যাচে সারা দেশ থেকে প্রায় ৬০ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২ থেকে ১৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিপুল সাড়া দেশের তরুণ সমাজের মধ্যে ডিজিটাল দক্ষতা অর্জন এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৭ মার্চ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচ।

এদিকে সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রায় পাঁচশত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। একদিনে এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ এই খাতে একটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত মোট ১০ হাজার ৮০০ শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ, অর্থাৎ ৬ হাজার ৭৩২ জন প্রশিক্ষণার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন। তাদের মোট আয় প্রায় ১৩ লাখ ৫৩ হাজার ৬৩৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৪১৬ টাকার সমপরিমাণ।

এর আগে প্রকল্পটির প্রথম পর্যায়ে ১৬ জেলায় ৬ হাজার ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ৪ হাজার ৫১৭ জন আয়মুখী কাজে যুক্ত হতে সক্ষম হন, যা ছিল ৭০ শতাংশেরও বেশি সাফল্য। ওই পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মোট আয় ছিল প্রায় ১৫ লাখ ৮১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৭৬ লাখ টাকার সমমান।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক এই উদ্যোগ ও সাফল্যের ফলে দেশের তরুণ সমাজ ক্রমেই বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। ভবিষ্যতে এ খাতে আয় ও কর্মসংস্থানের সুযোগ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০